২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কচুয়ার অন্ধ নারী ফুলবানুর মাথা গোঁজার ঠাঁই করে দিলেন ফয়সাল

সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে

অসহায়ত্ব আর দারির্দ্যের সঙ্গে দীর্ঘদিনের লড়াই। দৃষ্টিহীন চোখে পৃথিবীর আলো দেখতে না পেলেও বুকভরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা। নিজের কষ্টের চেয়েও চতুর্থ শ্রেণিতে পড়–য়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা-এভাবেই দিন কাটছিল চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ শাসনপাড়া গ্রামের অসহায় নারী ফুলবানু বেগমের। অবশেষে তাঁর সেই দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা হলেও দূর করতে এগিয়ে এসেছেন মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী ফয়সাল চৌধুরী জীবন।

জীবন চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবনের উদ্যোগে ফুলবানুর জন্য নির্মাণ করা হয়েছে একটি বসতঘর। দীর্ঘদিন জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করা এই দৃষ্টিহীন নারীর কাছে নতুন ঘরটি যেন নিরাপদে বেঁচে থাকার নতুন স্বপ্ন, স্বস্তিতে ঘুমানোর নিশ্চয়তা এবং মেয়েকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার এক নতুন আশ্রয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার দক্ষিণ শাসনপাড়া গ্রামের ফুলবানু বেগম দীর্ঘদিন ধরে চরম দারির্দ্য ও নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করে আসছিলেন। দৃষ্টিহীন হওয়ায় স্বাভাবিক জীবনযাপন তাঁর জন্য ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তার ওপর সহায়-সম্বলহীন অবস্থায় চতুর্থ শ্রেণিতে পড়–য়া মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করতে হতো তাঁকে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর