অপ্রতিম হত্যায় আদালতে অভিযোগপত্র দাখিল, চার আসামির মধ্যে দুজন কিশোর

সংবাদ থেকে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
অপ্রতিমের মরদেহ উদ্ধারের ৩১ দিনের মাথায় গত মঙ্গলবার মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন বিচার শুরুর অপেক্ষায় তার পরিবার। তাদের আশা, বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ হবে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি বলেন, ২০ অক্টোবর দুই কিশোরসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তে চারজনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



