২৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আম্বানির জিওর আইপিওতে বিনিয়োগকারীদের ঢল, চাহিদা ছাড়াল ১৪৫০ কোটি ডলার

সূত্র: Arthosuchak / শেয়ারবাজার

সংবাদ থেকে

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির টেলিকম ও ডিজিটাল সেবা প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মসের ৩২০ কোটি ডলারের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া মিলেছে। শুক্রবার (২৩ অক্টোবর) আইপিওতে আবেদন জমা দেওয়ার শেষ দিনে শেয়ারের চাহিদা আরও বেড়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বাজারে আসার উদ্যোগ ভারতের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের বড় পরীক্ষা হয়ে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জিওর আইপিওতে সাধারণ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্মী ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে জোরালো সাড়া এসেছে। শুক্রবার পর্যন্ত বিক্রির জন্য বরাদ্দ শেয়ারের ছয় গুণের বেশি আবেদন জমা পড়ে। আবেদনকারীরা নির্ধারিত মূল্যসীমার সর্বোচ্চ দামে শেয়ার কেনার প্রস্তাব দিয়ে থাকলে মোট চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫০ কোটি ডলারের বেশি।

জিওর শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১১৯ রুপি পর্যন্ত মূল্যসীমার মধ্যে। আইপিওটির মাধ্যমে প্রতিষ্ঠানটির মূল্যায়ন হতে পারে সর্বোচ্চ ১০ হাজার ৮৩০ কোটি ডলার। আগামী ২৮ অক্টোবর শেয়ারবাজারে লেনদেন শুরু হলে এটি ভারতের বাজারমূল্যের দিক থেকে অন্যতম বড় কোম্পানিতে পরিণত হতে পারে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর