মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ছে তেলের দাম, চাপে বিশ্ববাজার

সংবাদ থেকে
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন করে বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তেলের বাজারে চাপ বাড়াচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম সকাল ৪টা ৫০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের লেনদেনের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ৫০ সেন্টে দাঁড়ায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ২৪ সেন্টে ওঠে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


