পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের পেকুয়া পৌরসভার সাবেক গুলদী এলাকায় মৎস্য প্রকল্পের পুকুরে ডুবে নাদিয়া জান্নাত নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নাদিয়া পেকুয়া পৌরসভার মইয়াদিয়া এলাকার মো. মনছুরের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটির মা গুলদী এলাকায় একটি আচার তৈরির কারখানায় চাকরি করেন। তিনি সন্তানকে নিয়ে নানার বাড়িতে থাকতেন। […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



