২৩ অক্টোবর ২০২৬, ২২:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: লক্ষ্মীপুরে ১১ জেলের কারাদণ্ড

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

লক্ষ্মীপুর: মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ শিকারের অপরাধে ১১ জেলেকে আটক করে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধার করা ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসাইনের পরিচালনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ড দেন।

অভিযান চলাকালে অসাধু জেলেদের কাছ থেকে জব্দ করা ৬০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর