ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৫, আহত ১০

সংবাদ থেকে
ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উলটে অটোরিকশার এক নারী যাত্রী ও তার সাত বছর বয়সি ছেলে নিহত হয়েছেন। অন্যদিকে, মধুখালীর আরকান্দী এলাকায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। সেটি কানাইপুরের তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উলটে পড়ে। এ সময় অটোরিকশা ছাড়াও একটি প্রাইভেটকারও ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। এ ছাড়া অটোরিকশাচালক ও প্রাইভেটকারের এক যাত্রী ট্রাকের নিচে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশার ওই দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহত দু’জন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


