২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারেন ১ কোটি ৩৩ লাখ বাংলাদেশি : এডিবি

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পানির সংকট ও কৃষি উৎপাদন কমে যাওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রায় এক কোটি ৩৩ লাখ মানুষ দেশের ভেতরেই স্থানান্তরে বাধ্য হতে পারেন। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭ দশমিক ৫ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত হওয়ার এই আশঙ্কার পাশাপাশি উপকূলীয় বন্যা, লবণাক্ততা ও ভূমি অবনমন দেশের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি করছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬: কোস্টাল রিস্কস অন দ্য রাইজ-অ্যাকশনস ফর আ রেজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চমাত্রার গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিস্থিতিতে ২১০০ সাল নাগাদ বাংলাদেশে প্রতিবছর প্রায় এক কোটি ৭৫ লাখ মানুষ উপকূলীয় বন্যার শিকার হতে পারেন। এ সময় বন্যার কারণে বার্ষিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে দেশের উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য ও বন্যার ঝুঁকি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, তাদেরই দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কিংবা ক্ষতি কাটিয়ে ওঠার সামর্থ্য সবচেয়ে কম।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর