৪ দফা দাবিতে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল এনসিপি

সংবাদ থেকে
নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায়ে দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলটির পূর্বঘোষিত এক কর্মসূচি থেকে এই নতুন গণবিক্ষোভের ডাক দেওয়া হয়। এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
এদিন স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে সংসদ সদস্য নাহিদ ইসলাম সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গত সাত মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রী চরমভাবে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, আন্তর্জাতিক যুদ্ধের অজুহাত দেখিয়ে দেশে তিন দফায় জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের দূরদর্শী কোনো পরিকল্পনা নেই। তাই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



