জামায়াতের অনুমোদনে এনসিপির নতুন কমিটি: রাশেদ খান
সূত্র: Lakhokantho / রাজনীতি

সংবাদ থেকে
শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে রাশেদ খান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এনসিপি কাউন্সিল ছাড়াই নতুন কমিটি গঠন করেছে। যারা গণতন্ত্রের কথা বলেন এবং বিএনপির রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন, তারা নিজেরা কাউন্সিল করে কমিটি গঠন করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও দাবি করেন, এনসিপির নতুন কমিটিতে জামায়াতের অনুমোদন অনুযায়ী পদ বণ্টন করা হয়েছে। তার ভাষ্য, জামায়াত যাদের গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়নি, তাদের কমিটিতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। বিশেষ করে যারা স্বতন্ত্র রাজনীতির কথা বলেন কিংবা জামায়াতের বিরোধী, তাদের পদাবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মূল প্রতিবেদন: Lakhokantho
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


