২৬ অক্টোবর ২০২৬, ১৩:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা আরএনবির সিপাহী

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহির বিরুদ্ধে। অভিযুক্ত সিপাহির নাম আমিনুল ইসলাম পলাশ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর থানার সরকারপাড়া গ্রামের রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের অলিউল্লাহ ‘সাগরদাঁড়ি’ ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহীতে নামেন। রাত বেশি হয়ে যাওয়ায় তারা স্টেশনেই রাতে থাকার জন্য প্ল্যাটফর্মে বসে খাবার খাচ্ছিলেন।

এ সময় আরএনবির সিপাহি আমিনুল ইসলাম আরও দুজনকে সঙ্গে নিয়ে তাদের থানায় নেওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর