রাশিয়ার গ্যাস কিনবে জার্মান কোম্পানি
সূত্র: Dhaka News24 / আন্তর্জাতিক

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: জার্মান কোম্পানি রাশিয়ার গ্যাস কিনবে। তবে এই কেনাবেচা সরাসরি রুবলে হবে না। ইউনিপার নামের এই কোম্পানি বলেছে, তারা ইউরোতেই গ্যাসের মূল্য পরিশোধ করবে, যা আবার রুবলে রূপান্তরিত হবে।
শুধু ইউনিপার নয়, ইউরোপের অন্যান্য জ্বালানি কোম্পানিও এ পথে হাঁটার চিন্তা করছে বলে জানা গেছে। খবর বিবিসির।
ইউনিপারের এ সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে ইউনিপার বলেছে, এতে নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছে না। তাদের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে কীভাবে মুদ্রা রূপান্তর করা যায়, আমরা সেই চেষ্টা করছি।’
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


