বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে পূর্বমধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এই নিম্নচাপ একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে রোববার (২৫ অক্টোবর) অতি-গভীর নিম্নচাপ এবং সোমবার (২৬ অক্টোবর) সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে আগাতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা কাকিনাড়ার কাছে এটি আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকালে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

