২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৯ ঃ মৃত্যু ১

সূত্র: Daily Probaha / স্বাস্থ্য

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২২৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

শনিবার (২৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। এ ছাড়া যশোরে ৬৮ জন, কুষ্টিয়ায় ৪১ জন, সাতক্ষীরায় ১০ জন, বাগেরহাটে সাতজন, মেহেরপুরে পাঁচজন এবং নড়াইলে ১২ জন ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বাধিক ৭ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৪০৩ জন, যশোরে ১ হাজার ৯৩৯ জন, কুষ্টিয়ায় ৫৮০ জন, ঝিনাইদহে ৫৫৮ জন, মেহেরপুরে ৪৩৭ জন, মাগুরায় ৪৩০ জন, সাতক্ষীরা জেলায় ৬২০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১৪ জন, নড়াইলে ৭০৬ জন এবং চুয়াডাঙ্গায় ১৯৫ জন রোগী ভর্তি হয়েছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর