২৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

মাধবপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামের বাসিন্দা খালেক মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোররাতে (ফজরের নামাজের সময়) হঠাৎ খালেক মিয়ার ঘরে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে খালেক মিয়ার একটি সম্পূর্ণ বসতঘর, ভেতরের সব আসবাবপত্র, ফ্রিজ, কাঠ এবং নতুন পুত্রবধূর ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এবং জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ করেন তিনি।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর