চার দফায় ভরিতে ১০ হাজার টাকার বেশি কমল সোনার দাম
সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে
দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। টানা চতুর্থবারের মতো দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। সব মিলিয়ে চার দফায় এই মানের সোনার দাম ভরিতে কমেছে ১০ হাজার ৪৩৯ টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকালে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রোববার সকাল ৯টায় কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




