ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

সংবাদ থেকে
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ফিসক্যাল ইয়ার ২৬’ কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার-ইমার্জিং মার্কেট এওয়ার্ড অর্জন করেছে। সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার প্রদান করা হয়।
২১ অক্টোবর ২০২৬ তারিখে থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট এন্ড স্পা’তে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন চিন ওয়াহ মাক, ম্যানেজিং ডিরেক্টর, ইমার্জিং মার্কেটস; লুকাস সল্টার, সিনিয়র ডিরেক্টর, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট; এবং তামজিদ আজাদ পার্থ, পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার, চ্যানেল সেলস, ডেল বাংলাদেশ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





