আজ শাশুড়ির প্রশংসা করার দিন
সূত্র: Bogura Live / বাংলাদেশ
সংবাদ থেকে
আজ জাতীয় শাশুড়ি দিবস (National Mother-in-Law Day)। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।
প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।
শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। তাঁদের অবদান ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ এই দিবস।
মূল প্রতিবেদন: Bogura Live
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
