২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইনস্টাগ্রাম ইউজারনেম পরিবর্তনের সহজ উপায়

সূত্র: Sarabangla / প্রযুক্তি

সংবাদ থেকে

সোশ্যাল মিডিয়ায় প্রথম অ্যাকাউন্ট খোলার সময় দেয়া নামটি কয়েক বছর পর আর মানানসই নাও মনে হতে পারে। কৈশোরের কোনো অবাস্তব নাম, অপ্রয়োজনীয় সংখ্যা কিংবা পেশাগত জীবনের সাথে মেলে না এমন হ্যান্ডেল নিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন। তবে এর জন্য পুরোনো অ্যাকাউন্ট মুছে নতুন করে শুরু করার কোনো প্রয়োজন নেই। পুরোনো প্রোফাইল, ফলোয়ার ও সমস্ত পোস্ট অক্ষুণ্ণ রেখেই সহজ কিছু নিয়মে বদলে নেওয়া যায় ইনস্টাগ্রাম ইউজারনেম।

ইউজারনেম পরিবর্তনের আগে ডিসপ্লে নেমের সাথে এর পার্থক্য জেনে রাখা ভালো। ইউজারনেম হলো অ্যাকাউন্টের মূল ও স্বতন্ত্র আইডি, যা সাধারণত ‘@’ চিহ্নের পর দেখা যায় এবং প্রোফাইলের ওয়েব লিঙ্কেও ব্যবহৃত হয়। একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারেন না। অন্যদিকে ডিসপ্লে নেম হলো প্রোফাইলে প্রদর্শিত সাধারণ নাম, যা অন্য অনেকের সাথে মিলতে পারে। তাই শুধু প্রোফাইল নাম বদলাতে চাইলে ইউজারনেম পরিবর্তনের প্রয়োজন হয় না।

স্মার্টফোন থেকে ইউজারনেম পরিবর্তন করা অত্যন্ত সহজ। এর জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে ঢুকে ডানদিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে নিজের পেজে যেতে হবে। এরপর এডিট প্রোফাইল বা ‘Edit Profile’ অপশন নির্বাচন করে ইউজারনেম ঘরে থাকা পুরোনো নামটি মুছে পছন্দের নতুন নাম টাইপ করতে হবে। শব্দটি খালি থাকলে অ্যাপ তা গ্রহণ করবে। সবশেষে ওপরের টিক চিহ্ন বা সেভ বাটনে চাপ দিলেই সম্পন্ন হয়ে যাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর