২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

কাগজে শতভাগ কাজ, বাস্তবে নেই

সূত্র: Dhaka News24 / অপরাধ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: কাগজ-কলমে শতভাগ কাজ সম্পন্ন। ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের বিলও। তবে সরেজমিন দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও আগের সিসি ঢালাই রাস্তার ছবি দেখিয়ে নতুন কাজের বিল করা হয়েছে; কবরস্থান সংস্কারের সামান্যতম চিহ্নও নেই। শুধু তাই নয়; একই সড়কের নাম সামান্য পরিবর্তন করে দ্বিগুণ বরাদ্দ নেওয়ার অভিযোগও উঠেছে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়ন প্রকল্পের (টিআর, কাবিখা ও কাবিটা) আড়ালে সরকারি অর্থ আত্মসাতের এমন অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ইউনিয়নের প্রকল্পগুলো বিচ্ছিন্ন কোনো অনিয়ম নয়; বরং একই ধরনের কৌশলে বরাদ্দ দেখিয়ে কাজ না করা, পুরোনো অবকাঠামোকে নতুন দেখানো এবং প্রকল্পের নাম পরিবর্তন করে অর্থ উত্তোলনের একটি চক্র কাজ করছে। তাদের দাবি, প্রতিটি প্রকল্পের জিপিএস লোকেশন, মাপ বই (এমবি), কাজের আগে ও পরে তোলা ছবি এবং ব্যাংক হিসাব যাচাই করে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, যাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা উদ্ঘাটন করা যায়।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর