তাইম হত্যা মামলা: যুক্তিতর্কের শুনানি পিছিয়ে ৫ নভেম্বর

সংবাদ থেকে
ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্কের শুনানি পিছিয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের হয়ে সময়ের আবেদন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, এদিন মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিল। তবে জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় প্রয়োজন। পরে আদালত ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



