কচুয়ায় ১ লাখ টাকা ধার দিয়ে ২১ লাখ টাকা দাবি

সংবাদ থেকে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামের বাসিন্দা নীরিহ ভেকু চালক মো. জাবের হোসেনের পরিবারের পক্ষ থেকে একই গ্রামের কাজল রেখা ও তার স্বামী আলাউদ্দিন লিটনের বিরুদ্ধে প্রতারণা, হয়রানি এবং ধারের টাকা নিয়ে বিরোধের অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন হয়রানির শিকার মো. জাবের হোসেন ও তার পরিবার।
এ ঘটনায় (২৫ অক্টোবর) রবিবার দুপুরে নিজ বাড়ীতে দেওয়া লিখিত বক্তব্যে মো. জাবের হোসেন দাবি করেন, প্রায় ৪ বছর আগে পারিবারিক সমস্যার কারণে আর্থিক সংকটে পড়লে তার বাবা মো. আবুল হোসেন একই এলাকার বাসিন্দা কাজল রেখার কাছ থেকে সুদে ১ লাখ টাকা ধার নেন।
ধারের টাকার বিপরীতে তার বাবা আবুল হোসেন একটি গ্যারান্টি চেক প্রদান করেন বলে তিনি দাবি করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

