২৭ অক্টোবর ২০২৬, ১৫:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বগুড়ায় যক্ষ্মা রোগ শনাক্তে বিনামূল্যে এক্স-রে ক্যাম্পে ১১৪ জন রোগীকে দেয়া হয় চিকিৎসা সেবা

সূত্র: Bogura Live / বাংলাদেশ

সংবাদ থেকে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে বিনামূল্যে ভ্রাম্যমাণ এক্স-রে ক্যাম্পের মাধ্যমে রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। যক্ষ্মা রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার নির্দেশে আইসিডিডিআরবি এর কর্মকর্তা সাগর আহম্মেদ ও সাইফুদ্দিন ইসলাম এই এক্স-রে ক্যাম্প পরিচালনা করেন। আগত রোগীদের বিনামূল্যে ১১৪ জন রোগীকে এক্স-রে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে ফ্যাসিলিটি অ্যান্ড কমিউনিটি-বেইজড সার্ভিস ডেলিভারি সাপোর্ট প্রজেক্ট। এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করণেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্স-রে ক্যাম্পের পাশাপাশি সান্তাহার ২০ শয্যা হাসপাতালে বহির্বিভাগে ২৬৫ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ প্রদান করেন হাসপাতালে ইনচার্জ ফার্মাসিস্ট একলিমুর হোসেন দোয়েল। তার চিকিৎসার কাজে সহযোগিতা করেন ফরিদা খাতুন।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর