২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শুধু একটা স্নাইপারের অভাব ছিল বলা যুবক ৭ দিনের রিমান্ডে

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

সোনালী ডেস্ক: রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি সংবলিত ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে রিমান্ড শুনানিতে আবু বকর সিদ্দিক বিচারকের প্রশ্নের জবাবে বলেছেন, মজা করে কমেন্টস করেছি। আবু বকর সিদ্দিক রাজশাহীর নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। গত বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আবু বকর সিদ্দিককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর