২৬ অক্টোবর ২০২৬, ০০:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ ও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক সাতজনকে রবিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় রবিবার (২৫ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘গতকাল শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলের মুখোমুখি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার এসআই ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর