চন্দনাইশে অভিযানে গিয়ে হামলার মুখে এসআরবি, পালাল ২০ মামলার আসামি
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামের চন্দনাইশে ২০টিরও বেশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। হামলার মধ্যে পালিয়ে যান ওই আসামি মো. আলমগীর। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।
এ ঘটনায় ৪০ জনকে আসামি করে মামলা করেছে এসআরবি-৭। অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে করা হয়েছে আরেকটি মামলা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারী গ্রামের ঘাটকুল পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআরবি ও জেলা পুলিশ।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

