শিক্ষার্থীর মায়ের ভিডিও ফেসবুকে ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মায়ের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আবু সাঈদ নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজ।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা ও আট আনা ওজনের স্বর্ণালংকার নেওয়া হয়েছে। পরে আরও ৫২ হাজার টাকা দাবি করা হলে তিনি পুলিশের দ্বারস্থ হন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


