আয়কর রিটার্ন না দিলে জরিমানা, কাটা হবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ
সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে
আয়কর রিটার্ন জমা না দিলে আর্থিক জরিমানার পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা পেতেও জটিলতায় পড়তে পারেন করদাতারা। পরিস্থিতি অনুযায়ী জরিমানা হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এমনকি গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো পরিষেবার সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থাও রয়েছে আইনে।
দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) মানুষের সংখ্যা সোয়া এক কোটির বেশি। তাঁদের মধ্যে বছরে প্রায় ৫০ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। বাকি প্রায় ৭৫ লাখ টিআইএনধারী রিটার্ন দেন না।
তবে টিআইএন থাকলেই সবার জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়। যাঁদের করযোগ্য আয় রয়েছে, তাঁদের রিটার্ন দিতে হয়। এ ছাড়া সরকারি-বেসরকারি ৪৫ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রেও রিটার্ন জমার প্রমাণ প্রয়োজন হয়।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




