১০ প্রাণহানির পর ইনানীতে অনুমোদনহীন ভবনে কউকের হাতুড়ি
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। ইনানীর সী-পাল হোটেলের দক্ষিণ পাশে পাঁচতলা একটি অনুমোদনহীন ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে সংস্থাটি।
সোমবার (২৬ অক্টোবর) সকালে এ অভিযান শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল। অভিযান শেষে মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তী কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা জানা যায়নি।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ জানান, প্রায় এক বছর আগে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। এখনো নির্মাণকাজ চলছে। ভবনটি হোটেল নাকি অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

