লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
সূত্র: Arthosuchak / শেয়ারবাজার
সংবাদ থেকে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।
লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—সিটি ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, মতিন স্পিনিং মিলস পিএলসি, ওরিয়ন ফার্মা লিমিটেড, ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



