গৃহবধূর গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ , যুবক গ্রেপ্তার
সূত্র: Silkcity News / অপরাধ

সংবাদ থেকে
রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল এবং ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. নাহিদকে (২০)। রাজশাহীর শাহমখদুম থানার সিহাবের মোড়ে তার বাড়ি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।
এসআরবি জানায়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ করেন।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




