৩১ অক্টোবর ২০২৬, ১১:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অধিকার আদায়ের সংগ্রাম তীব্র করতে ৩১ অক্টোবরের লংমার্চ সফল করুন

সূত্র: Dainik Purbanchal / বাংলাদেশ

সংবাদ থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। আগামী ৩১ অক্টোবর ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’ এর জনস্রোত থেকে আমাদের এই বার্তা দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে। এই লংমার্চ কোনো সাধারণ কর্মসূচি নয়; এটি আজ সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। লংমার্চ কর্মসূচির দাবিগুলো দেশের আপামর জনসাধারণের মৌলিক অধিকার ও প্রত্যাশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যারের বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে রাজপথে নেমেছি। এই দাবিগুলো কেবল ১১ দলীয় ঐক্যের নয়, এটি দেশের প্রতিটি বঞ্চিত মানুষের মনের কথা। আগামী ৩১ অক্টোবর শনিবারের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার মধ্য দিয়েই আমাদের এই দাবি আদায়ের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হবে।

গতকাল রবিবার (২৫ অক্টোবর) বিকেলে লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য খুলনা মহানগরীর ডাকবাংলো মোড় থেকে প্রচার-প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্য খুলনার সমন্বয়কারী এডভোকেট শাহ আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মুফতি শরীফ সাঈদুর রহমান, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দীন, এনসিপির খুলনা মহানগর যুগ্ম আহবায়ক শরীফ বদরুদ্দোজা ও সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, লেবার পার্টির মহানগর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, শেখ মো. অলিউল্লাহ, প্রচার সেক্রেটারি মুহাম্মাদ আব্দুল গফুর, খেলাফত আন্দোলন খুলনা মহানগর মূখপাত্র মো.সাকিব বিল্লাহ, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন, জামায়াত নেতা এস এম হাফিজুর রহমান, জাহিদুর রহমান নাঈম, হুমায়ুন কবীর, সাব্বির তালুকদার, মশিউর রহমান রমজান, হাবিবুর রহমান, মুঞ্জুর কাদের, শ্রমিক নেতা কাজী মাহফুজুর রহমান, এস এম মাহফুজুর রহমান, হায়দার আলী নিরু, নাসিম মোল্লা প্রমুখ।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর