পটিয়ায় তথ্য গোপন করে দলিল নিবন্ধন, অভিযানে দুদক

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল নিবন্ধনের সময় চারতলা ভবনের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার (২৫ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালিয়েছে।
অভিযানে সংগৃহীত নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রাথমিকভাবে পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, পটিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে কম মূল্যে দলিল নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগ পায় কমিশন। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর একটি এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট কার্যালয়ে অভিযান পরিচালনা করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




