২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৪৫তম বিসিএসে ৩৮৩ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ

সূত্র: Arthosuchak / শিক্ষা

সংবাদ থেকে

৪৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জনকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৩১ অক্টোবর তাদের সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে। এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নিতে হবে তাদের।

রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সই করা নিয়োগের প্রজ্ঞাপন (২৬ অক্টোবর) জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনে সুপারিশ করা ৩৮৩ জন প্রার্থীকে এ নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বেতন হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। নিয়োগপ্রাপ্তদের আগামী ৩১ অক্টোবর পূর্বাহ্নে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। যোগদানের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে বিবেচিত হবেন এবং তাঁর নিয়োগপত্র বাতিল হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর