মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা
সূত্র: Arthosuchak / শেয়ারবাজার
সংবাদ থেকে
ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি মোস্তফা মেটা ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আগের বছর কোম্পানিটি ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছিল।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


