ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা মুক্ত ডোরিন পাওয়ার, মুনাফা বেড়েছে ৫৮ শতাংশ

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যবসার ধারাবাহিকতা নিয়ে আর কোনো অনিশ্চয়তা উল্লেখ করা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এ ধরনের পর্যবেক্ষণ না থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত গোয়িং কনসার্ন বা ব্যবসার ধারাবাহিকতা নিয়ে ঝুঁকিতে থাকা কোম্পানির তালিকা থেকে প্রতিষ্ঠানটির নাম সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচ্য অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।
এর আগে নিরীক্ষা প্রতিবেদনে ব্যবসার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ থাকায় ডোরিন পাওয়ারকে নন-মার্জিনেবল সিকিউরিটিজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিষয়টি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করলেও তাৎক্ষণিকভাবে সমাধান হয়নি। নিয়মিত মুনাফা, লভ্যাংশ প্রদান এবং ‘এ’ শ্রেণিতে লেনদেনের ইতিহাস থাকা সত্ত্বেও কোম্পানিটির নাম ঝুঁকির তালিকায় থাকায় তখন বাজারসংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল।
সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে ব্যবসার ধারাবাহিকতা নিয়ে কোনো অনিশ্চয়তা উল্লেখ না থাকায় বিষয়টির নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি কোম্পানিটির আর্থিক সূচকেও উন্নতি দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ৫৮ শতাংশ এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বেড়েছে প্রায় ৬১ শতাংশ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



