২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা হয়েছে ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট। জনপ্রিয় মিডিয়া ও বিনোদন প্রতিষ্ঠান শিমারুর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব কনটেন্ট এনেছে টফি।

নতুন সংযোজনের মধ্যে রয়েছে জনপ্রিয় পুরোনো সিনেমা, ব্লকবাস্টার ওয়েব সিরিজসহ বিভিন্ন ধরনের প্রিমিয়াম বিনোদন। দর্শকদের ভিন্নধর্মী পছন্দ বিবেচনায় নিয়ে এসব কনটেন্ট যুক্ত করা হয়েছে। টফির এন্টারটেইনমেন্ট পাস ও এন্টারটেইনমেন্ট প্লাস সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন এ কনটেন্টগুলো দেখা যাবে। সীমিত সময়ের জন্য দুটি প্ল্যানেই থাকছে বিশেষ ছাড়। মোবাইল ফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে এসব কনটেন্ট উপভোগ করা যাবে।

এর পাশাপাশি টফিতে চালু হয়েছে মিনি-টকিজ ও ভার্টিক্যাল ড্রামা। মিনি-টকিজে থাকছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। অন্যদিকে, ভার্টিক্যাল ড্রামায় দেখা যাবে অল্প সময়ে উপভোগ করা যায় এমন ছোট গল্পভিত্তিক কনটেন্ট। ব্যস্ত জীবনে যাঁরা কম সময়ে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় গল্প দেখতে পছন্দ করেন, তাঁদের কথা বিবেচনা করে এ দুই ধরনের কনটেন্ট চালু করা হয়েছে। এগুলো বিনা মূল্যে দেখতে পারবেন ব্যবহারকারীরা।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর