২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভুয়া বিলে রেলওয়ের কোটি টাকা লোপাটের ঘটনায় দুদকের মামলা

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও সীমান্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলাটি করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের এজাহার অনুযায়ী, একটি কথিত ব্যবসাপ্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলা এবং ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের অর্থ ছাড় করানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের মধ্যে রেলওয়ের আটজন, চসিকের তিনজন ও সীমান্ত ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে আসামিরা পরস্পরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। কমিশনের অনুমোদনের পর এ ঘটনায় মামলা করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর