২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের নতুন অফিস চালু

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

চট্টগ্রামে জীবনবিমা সেবা সম্প্রসারণের লক্ষ্যে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। নগরীর মুরাদপুরে এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় স্থাপিত এ কার্যালয়ের মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশের এলাকার গ্রাহকেরা আরও সহজে জীবনবিমাসংক্রান্ত পরামর্শ ও সেবা নিতে পারবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট করপোরেট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাফিস এ আহমেদ বলেন, নতুন আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার সুযোগ বাড়বে। জীবনবিমা শুধু আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন তিনি।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর