সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে মাত্র ৩৩ ভোট!

সংবাদ থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ২১ লাখের বেশি। অথচ নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র ৩৩টি। এর মধ্যে ১১টি ভোট এসেছে নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে। ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ওমপ্রকাশ বিষ্ণুই নামের এক সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের যোধপুর জেলার ওসিয়ান তহসিলের ইন্দন কি ধানি-২ গ্রাম পঞ্চায়েতে পঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নিজেকে জ্যোতিষী হিসেবে পরিচয় দেওয়া ওমপ্রকাশ ইউটিউবার হিসেবেও পরিচিত।
ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব মিলিয়ে তার অনুসারীর সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে ইনস্টাগ্রামে ১৪ লাখ, ফেসবুকে ২ লাখ ৩২ হাজার এবং ইউটিউবে পাঁচ লাখ অনুসারী রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে এই জনপ্রিয়তা ব্যালট বাক্সে সমর্থনে রূপ নেয়নি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে বিষ্ণুইসহ প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাদের মধ্যে একজন শিক্ষক পেয়েছেন ৫২৭ ভোট। আর নির্বাচনে জয়ী হয়েছেন গাড়ির ব্যবসায়ী এক প্রার্থী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



