আইজিপির বক্তব্য সস্তা বাহবা নেওয়ার চেষ্টা: রিজভী
সূত্র: Sarabangla / রাজনীতি

সংবাদ থেকে
ঢাকা: পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্য সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার চেষ্টা। এ ধরনের বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তি দেওয়ার পরিবর্তে বিব্রত ও ভীতিকর পরিস্থিতিতে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


