অভিষেক-সূর্যবংশীর ব্যাটে বিশ্বরেকর্ড, সিরিজ জয় ভারতের

সংবাদ থেকে
ক্রীড়া ডেস্ক: জয়ের জন্য ভারতকে ১৯৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। সেটাকেই একেবারে সহজ বানিয়ে দিলেন দুই ভারতীয় ওপেনার- অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। দুজনের ১৩৩ রানের জুটিতে হয়েছে বিশ্বরেকর্ড। আর ভারতও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টানা তৃতীয় জয়ের সুবাদে।
আজ (২৭ অক্টোবর) তৃতীয় টি-টোয়েন্টি ভারত জিতেছে ৬ উইকেট ব্যবধানে। ৪০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অতিথিরা। অভিষেক তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ৩৮ বলে ৯ চার এবং ১১ ছক্কায় ১১৩ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দেন তিনি। সূর্যবংশী ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৪৫ রান।
রান তাড়ায় পাওয়ারপ্লের ৬ ওভারে ১১৮ রান তুলেন অভিষেক এবং সূর্যবংশী। এই ফরম্যাটেই এটাই সর্বোচ্চ। এর আগে, ২০২৪ সালে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লেতে ১১৩ রান তুলেছিল। সেই রেকর্ডকে পেছনে ফেললেন দুই ভারতীয় ওপেনার।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



