পাহাড়ি জনপদের উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য মন্ত্রী

সংবাদ থেকে
বান্দরবানে থানচির দুর্গম পাহাড়ি জনপদে জীবনমান উন্নয়ন, বিজিবির সীমান্ত রক্ষা এবং ক্রীড়াঙ্গনের বিকাশে নতুন আশার সঞ্চার হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী। তিনি বলেছেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে। খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বৃদ্ধিতেও তারা ভূমিকা রাখবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি’ ও ‘সম্প্রীতির বান্দরবান কাপ’-এ টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া থানচি নারী ফুটবল দলের ১৯ জন খেলোয়াড় এবং সংশ্লিষ্ট ৩ জনকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মেয়েরা প্রতিকূল পরিবেশের মধ্যেও যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত গৌরবের। জেলা পর্যায়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়া তাদের দক্ষতা, পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রমাণ। এই অর্জন শুধু একটি দলের বিজয় নয়, বরং পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের নারীদের এগিয়ে যাওয়ার সম্ভাবনারও এক উজ্জ্বল প্রতিফলন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



