২৮ অক্টোবর ২০২৬, ১৮:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চীনে চাকরির প্রলোভনে নারী পাচারের চেষ্টা, উদ্ধার ১২

সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে

ঢাকা: চীনে নিয়ে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে আটকে রাখা ১২ নারীকে ঢাকার উত্তরা ও ভাটারা এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। উদ্ধার হওয়া নারীদের মধ্যে দুজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, যাদের একজনের বয়স ১৫ বছর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এসআরবি-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি জানিয়েছে, গত ২৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানার যমযম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে দুজনকে উদ্ধারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার একটি বাসায় অভিযান চালানো হয়। সোমবার (২৬ অক্টোবর) রাত আটটা থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত একটার মধ্যে এই অভিযানে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর