চারঘাটে মা ইলিশ রক্ষায় পদ্মা-বড়ালে অভিযান, ১৪ চায়না দুয়ারি জাল জব্দ

সংবাদ থেকে
চারঘাট প্রতিনিধি: মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিনে রাজশাহীর চারঘাটে পদ্মা-বড়ালমুখে যৌথ অভিযান চালিয়ে একটি সুতিজাল উচ্ছেদ এবং ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিনে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চারঘাট নৌ-পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ও চারঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা-বড়াল নদীতে মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নদীতে স্থাপন করা একটি সুতিজাল উচ্ছেদ করা হয়। এ ছাড়া ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

