জেলেদের বরাদ্দের চাল চুরি, পুলিশের কাছে তথ্য চাইলেন আদালত

সংবাদ থেকে
চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল চুরি ও বিক্রির অভিযোগে থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ নির্দেশ দেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, গত ১৩ অক্টোবর চাঁদপুরের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় সরকারি চাল চুরি ও বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫ টন চাল চুরি করে কুমিল্লার লাকসাম উপজেলার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। সংবাদে ইউনুস নামের এক ব্যবসায়ীকে চোরাই চালের ক্রেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

