মহানগর যুবদলের সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর, মঙ্গলবার খুলনা মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে র্যালি পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে র্যালিটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা।
সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




