২৮ অক্টোবর ২০২৬, ২২:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ইসরায়েলের নির্বাচনে নাটকীয় সমীকরণ, ক্ষমতায় কে আসছে?

সূত্র: Arthosuchak / আন্তর্জাতিক

সংবাদ থেকে

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বুথফেরত জরিপে কোনো পক্ষই পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটির পরবর্তী সরকার কারা গঠন করবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে প্রকাশিত চ্যানেল ১১, ১২ ও ১৩-এর বুথফেরত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫১ থেকে ৫২টি আসন পেতে পারে। অন্যদিকে তাঁকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৪৯ থেকে ৫১। চ্যানেল ১১ ও ১৩-এর জরিপে দুই পক্ষের আসনসংখ্যা সমান ৫১টি দেখানো হয়েছে। চ্যানেল ১২-এর পূর্বাভাসে নেতানিয়াহুর জোটকে এক আসনে এগিয়ে রাখা হয়েছে।

ইসরায়েলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। জরিপ অনুযায়ী, কোনো জোটই এই সীমায় পৌঁছাতে পারছে না। ফলে সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থন কিংবা নতুন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হতে পারে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর