জুলাই আন্দোলনে যুবদলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি

সংবাদ থেকে
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা মাঠে থেকে আন্দোলনে অংশ নিয়েছেন।
যুবসমাজের সাহস, ত্যাগ ও সাংগঠনিক শক্তি যেকোনো রাজনৈতিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। তাই যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। দলের ঐক্য বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে যুবদলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য এসকল কথা বলেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




