২৮ অক্টোবর ২০২৬, ১৮:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৬ শতাংশ

সূত্র: Arthosuchak / অর্থনীতি

সংবাদ থেকে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির বড় অংশ এসেছে প্যান্ট, সোয়েটার ও টি-শার্টের মতো প্রচলিত পোশাক থেকে। বিপরীতে তুলনামূলক বেশি মূল্য সংযোজনকারী উন্নত ধরনের পোশাকের রপ্তানি বেড়েছে সামান্য, কমেছে মোট রপ্তানিতে এসব পণ্যের অংশও।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১ হাজার ৫৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৯৯৭ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬০ কোটি ৮০ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সংকলিত উপাত্তে দেখা গেছে, প্রথম প্রান্তিকে মৌলিক ধরনের পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৮২৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ৭ দশমিক ৪৫ শতাংশ বেশি। এই শ্রেণির পণ্য থেকে অতিরিক্ত আয় এসেছে ৫৭ কোটি ৩০ লাখ ডলার, যা সামগ্রিক পোশাক রপ্তানি বৃদ্ধির প্রায় ৯৪ শতাংশ।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর